spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়সারাদেশজাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

ডেস্ক রিপোর্ট : হিজরি ১৪৪৬ সনের পবিত্র শাওয়াল মাস মাস গণনা শুরু এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার (৩০ মার্চ) সভা করার দিন ঠিক করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে। এই বৈঠকে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদের দিনক্ষণ ঘোষণা করা হবে।

ওই দিন দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১) জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments