spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়রাজনীতি‘প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়’

‘প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়’

বাংলাগেজেট রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না উল্লেখ করে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মাঠ প্রশাসন বিএনপিকে সাহায্য করছে, এনসিপিকে যথাযথ সাহায্য করছে না।’

রাজধানীর গুলশানে বুধবার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে কি না, সেটি বিবেচনাধীন থাকবে।

জানিয়ে নাহিদ বলেন, ‘ন্যূনতম নয়, এনসিপি মৌলিক সংস্কারের পক্ষে। এই অবস্থা থাকলে নির্বাচন সম্ভব নয়। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে, তাতে নাগরিক পার্টি অংশ নেবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।’

আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে এনসিপি। এ নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি চায় আগে নির্বাচন, তারপর সংস্কার। এর পেছনে দলটির নেতাদের দাবি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বিলম্বিত করা যৌক্তিক নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments