spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়সাত কলেজের অনার্স-মাস্টার্সের পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

সাত কলেজের অনার্স-মাস্টার্সের পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

বাংলাগেজেট রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স ও মাস্টার্স শেষপর্বের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সাত কলেজের অধ্যক্ষদের সুপারিশের ভিত্তিতে নির্ধারণ করা তারিখ প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে। এ ছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর, এরপর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ৩ ডিসেম্বর এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর। এ ছাড়া মাস্টার্স শেষপর্বের পরীক্ষা ২০ নভেম্বর থেকে শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments