spot_img
Wednesday, May 6, 2026
Homeঅর্থনীতিরোববার নতুন নোট বাজারে আসছে

রোববার নতুন নোট বাজারে আসছে

বাংলাগেজেট রিপোর্ট : নতুন তিন নোট ১০০০, ৫০ ও ২০ টাকার নকশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার বাজারে ছাড়া হবে।

প্রাথমিকভাবে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে ইস্যু করা হবে। নতুন নোটে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকছে। নোটের নকশায় স্থান পেয়েছে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক বিভিন্ন স্থাপত্য। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নোটের নকশা ও বৈশিষ্ট্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১ জুন ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলন হবে। বাকি নোটগুলো পর্যায়ক্রমে বাজারে আসবে। তবে নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে।

মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) ছাপানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়। রাজধানীর মিরপুরে টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে এসব নোট সংগ্রহ করা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments