spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়১ জুন থেকে তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

১ জুন থেকে তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাগেজেট রিপোর্ট : ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। জীববৈচিত্র্য সংরক্ষণে সুন্দরবন ভ্রমণ, মাছ-কাঁকড়া শিকার ও মধু আহরণ সহ সব ধরনের অনুমতি বাতিল করা হয়েছে। ৯২ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি থাকবে।
স্থানীয়রা জানান, এ নিষেধাজ্ঞায় বনের ওপর নির্ভরশীল জেলে, ট্যুর অপারেটর ও বোটচালক সহ সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীরা বিপাকে পড়বেন।

বনজীবীরা বলেন, তাদের সরকারি যে সহায়তা দেওয়া হয়, চাহিদার তুলনায় অপ্রতুল। সরকারি সহায়তার বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
দেখা গেছে, সুন্দরবন থেকে লোকালয়ে ফিরেছে শতাধিক মাছ ধরা নৌকা। নৌকা থেকে মাছ ধরার জালসহ অন্যান্য মালামাল সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ কেউ নৌকা মেরামত করার জন্য বেড়িবাঁধের রাস্তার ওপর উঠিয়ে রাখছেন।

জানা যায়, নিষেধাজ্ঞার সময় ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি সহায়তার চাল পাবে ৮ হাজার ৩২৪ জন। এসব জেলেদের ৩ মাসে দুই ধাপে ৭৭ কেজি চাল দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments