spot_img
Monday, May 4, 2026
Homeআন্তর্জাতিকমার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি: পেন্টাগন

মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে গত রাতের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কেবল স্থাপনাগুলির গুরুতর ক্ষতি হয়েছে।

তিনটি ইরানি পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে ‘মিডনাইট হ্যামার’ অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে রবিবার সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ফোরদো ধ্বংসের পরিবর্তে “মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত” হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন অভিযান শেষ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন চাইছে না।

হেগসেথ দাবি করেন, প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে যে, হামলার “কাঙ্ক্ষিত প্রভাব” ছিল। আক্রমণটি অবিশ্বাস্য ছিল। তিনি তেহরানকে প্রতিশোধ না নেওয়ার হুমকি দিয়েছেন। হেগসেথ দাবি করেন, ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মিডনাইট হ্যামার অভিযানই ছিল আমেরিকার একমাত্র আক্রমণ। তার দেশ আর উত্তেজনা বৃদ্ধি চায় না। সূত্রঃ মেহর নিউজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments