spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ১৬ জুলাই শহীদ দিবস পালন করবে সরকার

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ১৬ জুলাই শহীদ দিবস পালন করবে সরকার

বাংলাগেজেট রিপোর্ট: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় হাসিনা সরকার। এ দিনটিকেই এবার ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৯ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তার নিজস্ব ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ও ১৬ জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হবে।

বৈঠক সূত্র জানায়, ২০২৪ সালের ১৬ জুলাই স্বৈরচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বুক পেতে দিয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। যা ছাত্র-জনতার আন্দোলনকে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ দেয়। এবার সেই ১৬ জুলাই তারিখকে স্মরণীয় করে রাখতে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (২৫ জুন) ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments