spot_img
Tuesday, May 5, 2026
Homeঅর্থনীতিফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক আটক

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক আটক

বাংলাগেজেট রিপোর্ট : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক মেসার্স নুর ব্রাদার্সের সত্ত্বাধিকারী মিয়া নূর উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিনের খেলাপি দায় পরিশোধ না করা এবং প্রতারণার আশ্রয় নিয়ে বন্ধকী অ্যাপার্টমেন্ট বিক্রি করেন তিনি। তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা রয়েছে বলে ব্যাংক সূত্র জানিয়েছে।

জানা গেছে, গত ২৮ জুন পল্টন থানা পুলিশ মিয়া মো. নূর উদ্দিনকে গ্রেপ্তার করে। ব্যাংকের নামে মর্টগেজ করা ৫৫টি অ্যাপার্টমেন্টের মধ্যে ব্যাংকের অনুমতি ছাড়া ইতোমধ্যে ৫০ অ্যাপার্টমেন্ট বিক্রি করেছে। মিয়া নূর উদ্দিন এবং তার সহযোগী প্রতিষ্ঠানের নামে মুনাফাসহ ঋণ স্থিতি দাঁড়িয়েছ ১১০ কোটি টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments