স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। ঢাকায় পা রাখে দলটি। আগামী ২০ জুলাই থেকে এ সিরিজ শুরু হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। গতকাল সকালে ও বিকালে দুই দফায় ঢাকায় পা রাখে দলটি।
প্রথম বহরে ঢাকায় পৌঁছেন অধিনায়ক সালমান আলী আগা, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ এবং দলের প্রধান কোচ মাইক হেসনসহ অন্যান্য সহকারী কোচিং স্টাফরা। তারা সকাল ৮টা ৪০ মিনিটে করাচি হয়ে দুবাই ঘুরে ঢাকায় এসে পৌঁছেন।
ঢাকায় আসা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হারিস, আব্বাস আফ্রিদি, সাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজ, সুফিয়ান মুকিম, হুসেইন তালাত, আহমেদ ড্যানিয়েল, সালমান মির্জাসহ বাকি সহকারী স্টাফরা।
আগামী শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।



