spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়মাইলস্টোন ট্রাজেডি : ১০ বছরের আয়মানও চলে গেল, মৃত্যু ৩৩ জন

মাইলস্টোন ট্রাজেডি : ১০ বছরের আয়মানও চলে গেল, মৃত্যু ৩৩ জন

বাংলাগেজেট রিপোর্ট : বিমান বিধ্বস্তের ঘটনায় মাকিন (১৪) নামের আরও এক শিক্ষার্থী মারা গেছে। সেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এদিন সকালে চিকিৎসাধীন আয়মান মারা গেছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়ালো।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় মাকিন মারা গিয়েছে। তার শরীরে ৭০ শতাংশ দগ্ধ ছিল।

এ ঘটনায় আয়মান নামে ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আয়মানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল।

বৃহস্পতিবার দুই শিশু প্রাণ হারায়। তারা হলো মাহিয়া তাসনিম (১৫) ও মাহতাব রহমান (১৫)। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়ালো।

জানা যায়, সোমবারের বিমান দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫১ জন চিকিৎসাধীন আছেন। তার মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪১ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ১ জন রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments