spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়একনেকে জুলাই শহীদ পরিবারের আবাসন প্রকল্প বাতিল

একনেকে জুলাই শহীদ পরিবারের আবাসন প্রকল্প বাতিল

বাংলাগেজেট রিপোর্ট : যথার্থ মূল্যায়ন ও সমন্বয়হীনতা না থাকায় জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের জন্য নেয়া আবাসন প্রকল্প বাতিল হয়েছে। রোববার (২৭ জুলাই) ২০২৫-২৬ অর্থবছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি বাতিল করা হয়েছে।

জানা যায়, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে আবাসন সুবিধা দিতে একটি প্রকল্পের প্রস্তাব দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয় ৭৬১ কোটি টাকা। প্রকল্পের আওতায় মিরপুর ১৪ নম্বর সেকশনে ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতিটি শহীদ পরিবার পাবে ১ হাজার ৩৫৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট। প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের জন্য পাঠায় গৃহায়ন কর্তৃপক্ষ। সেখানে মূল্যায়নে ত্রুটি থাকায় এবং সমন্বয়হীনতার অভাবে প্রকল্পটি বাতিল হয়েছে।

শহীদ পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ দিতে বছরের শুরুতে প্রকল্পটি হাতে নেয় গৃহায়ন কর্তৃপক্ষ। গেল ১৬ জুন প্রকল্পটির পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রকল্পটির ভূমি বরাদ্দের স্থান, ভবন নির্মাণ, নীতিমালা, নকশা ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন ওঠে। সমাধান করে ডিপিপি জমা দিতে বলা হয়। যথাযথ সমাধান না করেই ডিপিপি জমা দেওয়া হয়েছে বলে মনে করেন পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‌‘আমরা মনে করি প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। জুলাই যোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা উচিত। ব্যয় পরিমাপ করতে একাধিক মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প তত্ত্বাবধান করা হবে। সভায় প্রকল্পটি স্থগিত করতে বলা হয়েছে। স্থগিত বলতে তো বাতিল হওয়া।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments