spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় নিলেন নাহিদ ইসলাম

ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় নিলেন নাহিদ ইসলাম

বাংলাগেজেট রিপোর্ট : এক বছর আগে এই দিনে রাজধানীর শহীদ মিনার থেকে ‘মুজিববাদী ব্যবস্থা’ বিলোপের যে এক দফা ঘোষণা এসেছিল, এক বছর পর একই মঞ্চে দাঁড়িয়ে সেই দাবির আংশিক বাস্তবায়নের ব্যর্থতা স্বীকার করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে শহীদ মিনারে সমাবেশে তিনি এ কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, পুরোনো বন্দোবস্তের পতন ঘটাতে পারিনি, নতুন সংবিধান তৈরি করতে পারিনি, ক্ষমতার দুর্নীতিপরায়ণ স্তম্ভ ও সামরিক-প্রশাসনিক কাঠামো ভাঙতে পারিনি। আজ আমরা নিজেদের অক্ষমতা স্বীকার করতেই এখানে এসেছি।

নাহিদ বলেন, যে এক দফা ঘোষণা আমরা করেছিলাম তা কোনো ব্যক্তির পক্ষ থেকে ছিল না, কোনো দলের পক্ষ থেকেও না। এটা ছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ঘোষণা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments