spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন : সিইসি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন : সিইসি

বাংলাগেজেট রিপোর্ট : আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন।

শনিবার (৯ আগস্ট) বিকেলে তিনি এ তথ্য জানান।

শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ‍্যালেঞ্জ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, মানুষের আস্থা ফিরিয়ে আনাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে দাঁড়িয়েছে। এ দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে এই বিশ্বাস স্থাপন করা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে।

মানুষ ভোটকেন্দ্র বিমুখ হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ তো ভোটকেন্দ্রে যাওয়ার অভ্যাসটাই ভুলে গেছে আসলে। ভোটের দিন ছুটি থাকে, আমি ঘুমাই- কারণ আমি না গেলেও তো ভোটটা কেউ না কেউ দিয়ে দেবে। এ রকম একটা মন-মানসিকতা ছিল। মানুষকে ভোটকেন্দ্রমুখী করা এবং সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সিইসি বলেন, যেগুলো দৃশ্যমান চ্যালেঞ্জ সেগুলো নিয়েই বলব। প্রথমে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে জুলাই আন্দোলনের পর থেকে দেশে যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেদিক থেকে চ্যালেঞ্জ তো অবশ্যই আইনশৃঙ্খলার। তারপরও আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের ৫ আগস্টের পরে অনেক উন্নতি হয়েছে। চ্যালেঞ্জের মধ্যে আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মোকাবিলা করতে পারব।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। আমার বিশ্বাস নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অবস্থার আরও উন্নতি হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

সিইসি বলেন, অস্ত্রের চেয়ে মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments