spot_img
Monday, May 4, 2026
Homeখেলাধুলাবিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।বুধবার (১ অক্টোবর) সকাল ১০টা নাগাদ মিরপুরে হাজির হন তামিম। এ ছাড়া সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরুদের মতো হেভিওয়েট প্রার্থীদের মিরপুরে দেখা যায়। দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের সময় ছিল। তার আগেই তামিম প্রার্থিতা প্রত্যাহার করে নেন ।
যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র টিকে গেলেও স্বেচ্ছায় প্রত্যাহার করে নেন। মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ার কারণে তামিমের অসন্তোষ ছিল।

তামিম বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে চেয়েছিলেন বোর্ডে । বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল। সেটা আর হচ্ছে না। তামিমের মত অনেকে সরে দাড়ানোর কারনে গায়ক আসিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments