spot_img
Tuesday, May 5, 2026
Homeখেলাধুলাবিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক : করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে এনএসসি বিসিবির পরিচালকের পদে মনোনয়ন দিয়েছে ।

বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু বিসিবির নির্বাচনের পর রাতে সিদ্ধান্ত বদলে যায়। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। সূত্র জানিয়েছে, তার জায়গায় রুবাবাকে মনোয়ন দেয়া হয়েছে।

রুবাবা উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। রুবাবা পরিচালক পদে আসার আগে কর্মরত প্রতিষ্ঠান ওরাকল থেকে ছাড়পত্র নিয়ে আসতে চান।

মঙ্গলবার বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ‍রুবাবা উপস্থিত থাকতে পারেনি।

রুবাবা এর আগে ২০০৯-১০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে থাকাকালে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে পরিচিত মুখ। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল গ্রামীণফোন। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে রুবাবা দৌলার ভূমিকা ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments