spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়সারাদেশকক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

ডেস্ক রিপোর্ট : অবশেষে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখার যুগ্ম সচিব আহমেদ জামিলের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুল, ১৯৮৪-এর রুল ১৬-এর সাব রুল (১) এ প্রদত্ত ক্ষমতাবলে কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলো।’

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সালে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়। পরে ২০১৫ সালে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের নতুন ধাপ যোগ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments