spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাগেজেট রিপোর্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, এখনও আছে। রাজনৈতিক দলগুলো নিজেরা ঐক্যবদ্ধ হলে নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহজ হবে। নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ থাকবে।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, দেশের পরিস্থিতি ও সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া অনেক ঘটনা সত্য নয়, তবে গণমাধ্যমের তথ্য সঠিক থাকে। নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিমকার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিমকার্ডের সংখ্যা কমানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments