spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়রাজনীতিজামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

বাংলাগেজেট রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
শনিবার (১ নভেম্বর) রাতে দলের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে জামায়াতের সদস্য (রুকন)দের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হন।

দলীয় সূত্রে জানায়, এবারের নির্বাচন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট টিমের মাধ্যমে ভোটগ্রহণ ও গণনার পুরো প্রক্রিয়া তদারকি করে।

নির্বাচনের আমীর হিসেবে যাদের নাম ছিল তারা হলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments