spot_img
Tuesday, May 5, 2026
Homeখেলাধুলাআয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হলেন আশরাফুল

আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। চলতি মৌসুমে প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এছাড়া এ সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক স্পিনার ও বর্তমানে বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক, যিনি নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।

মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। চলতি মৌসুমে প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন।

আসন্ন বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। এরপর টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments