spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়আগামী সপ্তাহে ফ্যাসিস্ট হাসিনার রায় হবে

আগামী সপ্তাহে ফ্যাসিস্ট হাসিনার রায় হবে

ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার একটা ব্যথার উপশম হবেন, তাঁরা যে কষ্টের মধ্যে ছিলেন। অনেকের বিচারের কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। যারা যারা আমাদের ছাত্র-জনতাকে হত্যা করছে, গুম-খুন করছে, সবার বিচার হবে।”

মঙ্গলবার (৪ নভেম্বর) রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার অনেক দূর অগ্রসর হয়েছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি। এটা বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি।

তিনি বলেন, “শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসলাম। এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এ সরকারের কার্যক্রম পুনরাবৃত্তির মাধ্যমে পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তারা যেন কাজগুলো করতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments