spot_img
Tuesday, May 5, 2026
Homeখেলাধুলাএবারের বিপিএলে নতুন নামে আসছে ৩টি টীম

এবারের বিপিএলে নতুন নামে আসছে ৩টি টীম

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে অংশগ্রহণ করবে পাঁচটি দল, যাদের মালিকানা প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলগুলোর নাম ঠিক করে দিয়েছে।

দ্বাদশ বিপিএলে পাঁচ দলের দুটি নাম অপরিবর্তিত থাকছে- ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স। এবারের আসরের অন্য তিন দল- চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।

ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবে রিমার্ক হারলেন। বিপিএলে সবচেয়ে বেশি পরিবর্তিত হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম। ঢাকা গ্ল্যাডিয়েটর্স দিয়ে শুরুর পর ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটর্স, দুর্দান্ত ঢাকা হয়ে গত আসরে অভিষেত হয় ঢাকা ক্যাপিটালসের।

যথারীতি রংপুর রাইডার্স বসুন্ধরা কিংসের।

এবার চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, দলের নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম রয়্যালস। আগে দলটি নানা সময়ে ভিন্ন মালিকানায় খেলেছে চট্টগ্রাম কিংস, চট্টগ্রাম ভাইকিংস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে।

রাজশাহীর দল পেয়েছে নাবিল গ্রুপ। দলের নাম হবে রাজশাহী ওয়ারিয়রস। ভিন্ন মালিকায় বিপিএলে দেখা গেছে দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস ও দুর্বার রাজশাহী দলকে।
এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের সম্ভব্য দিন আগামী ১৭ নভেম্বর। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে টুর্নামেন্ট শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments