spot_img
Tuesday, May 5, 2026
Homeজাতীয়ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প ভূমিকম্প: নিহত ৬, আহত দুই শতাধিক

ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প ভূমিকম্প: নিহত ৬, আহত দুই শতাধিক

বাংলাগেজেট রিপোর্ট : রাজধানী ঢাকাসহ সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় তিনজন, নারায়ণগঞ্জে একজন এবং নরসিংদীতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। বহু ভবন-স্থাপনায় ফাটল দেখা গেছে। ভূমিকম্পে আহতদের ঢাকার হাসপাতালে ভিড় বাড়ছে ।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কম সময় স্থায়ী হলেও ভূমিকম্পের তীব্রতায় ঢাকাসহ বিভিন্ন জেলার ভবন দুলতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। মানুষ ভবন থেকে নিচে নেমে আসেন।

ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুরসহ দেশের বিস্তীর্ণ এলাকাজুড়েই কম্পন অনুভূত হয়। এর প্রভাব ভারতের কিছু এলাকাতে পড়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ২০৮ জন চিকিৎসা নেওয়ার তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments