spot_img
Wednesday, February 25, 2026
Homeজাতীয়মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে বাংলাদেশের চিঠি-পররাষ্ট্র উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে বাংলাদেশের চিঠি-পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাগেজেট রিপোর্ট :মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৩ নভেম্বর) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী। তাদেরকে ফেরত চেয়ে গত শুক্রবার দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে)।

১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ী করা হয়েছে শেখ হাসিনাসহ তিনজনকে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments