spot_img
Wednesday, February 25, 2026
Homeজাতীয়গণভোট নিয়ে সরকারের ৮ দফা নির্দেশনা

গণভোট নিয়ে সরকারের ৮ দফা নির্দেশনা

বাংলাগেজেট রিপোর্ট : আগামী জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। এ সংক্রান্ত অধ্যাদেশ-২০২৫ ইতিমধ্যে জারি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

অন্তর্বর্তী সরকার গণভোট সম্পর্কিত আটটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে গণভোট নিয়ে এসব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়।

গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের তালিকা। দুই ভোটের সময়সীমা একই থাকবে অর্থাৎ একই সময়ে দুই ভোট শুরু ও শেষ হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ভিন্ন রঙের ব্যালটবক্স ও ব্যালটপেপার থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা দুই ভোটের দায়িত্বেই নিয়োজিত থাকবেন। গণভোটে একটি প্রশ্ন থাকবে। সম্মতি জ্ঞাপন করলে ‘হ্যাঁ’-তে, নাহলে ‘না’-তে সিল দিতে হবে।
প্রবাসীরা পোস্টাল ব্যালটে গণভোটে অংশ নিতে পারবেন। একইসময়ে দুই ভোটের গণনা চলবে। জাতীয় নির্বাচনের ভোট গণনা পদ্ধতির মতোই গণভোট গণনা চলবে।

গণভোটের অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না তা যাচাইয়ে গণভোটের বিধান প্রণয়নকল্পে প্রণীত এ অধ্যাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments