spot_img
Tuesday, May 5, 2026
Homeখেলাধুলাসাফ উইমেন্স ফুটসাল: ভারতকে হারিয়ে বাংলাদেশের শুভ সুচনা

সাফ উইমেন্স ফুটসাল: ভারতকে হারিয়ে বাংলাদেশের শুভ সুচনা

স্পোর্টস ডেস্ক : প্রথমবার সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে স্বপ্নের মতো শুরু পেয়েছে বাংলাদেশ। দাপট দেখিয়েই ভারতকে হারিয়ে আসর শুরু করেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানীরা।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে লাল-সবুজের দলটি এগিয়ে ছিল ২-০ ব্যবধানে।

এবারের আসরে ভারতকে প্রথম হারের তেতো স্বাদ দিল বাংলাদেশ। মালদ্বীপকে ১১-১ গোলে পরাজিত করে আসর শুরু করেছিল ভারত।

ম্যাচের সপ্তম মিনিটে কৃষ্ণার ফিরতি পাস পেয়ে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা। ছয় মিনিটের মাথায় আবারও একই ভূমিকায় দুজন। ব্য্যবধান হয় দ্বিগুণ। দ্বিতীয়ার্ধের ৩১তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। এবার লক্ষ্যভেদ করেন মাতসুশিমা সুমাইয়া।

শেষ দিকে একটি গোলে ব্যবধান কমায় ভারত।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের সাথে ১-১ ড্র দিয়ে আসর শুরু করেছে ভুটান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments