spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু

বাংলাগেজেট রিপোর্ট: দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৭১৮ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৫৭২ জন। ৭১৮ জনের মধ্যে রাজধানীতেই ৫৭৩ জন শনাক্ত হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৩ জন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৫৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৬০৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৩১ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments