spot_img
Monday, May 4, 2026
Homeখেলাধুলাক্রিকেটনারী এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

নারী এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন নারী এশিয়া কাপ ২০২২- এর জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণীদেরও প্রধান্য দেয়া হয়েছে। ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জোত্যি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। ১ অক্টোবর থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মারুফা আক্তার। তার জায়গায় ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার জাহানারা আলম।

বাংলাদেশ দলের স্কোয়াড :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, শোভনা মোস্তারী, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মগলা, ফারিহা ইসলাম, তৃষ্ণা ও সোহলী আক্তার।

স্ট্যান্ড বাই : মারুফা আক্তার, মো. শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments