spot_img
Monday, May 4, 2026
Homeঅর্থনীতিবাংলাদেশকে ৬২৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশকে ৬২৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাগেজেট রিপোর্ট : নগর পরিবহন ও জলবায়ু সহনশীলতা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ৬২৮ দশমিক ২৯ মিলিয়ন ডলার ঋণ দেবে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বাংলাদেশে এডিবির আবাসিক মিশন, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও অফিসার ইনচার্জ জিয়াংব নিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘থার্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি-২’ এর জন্য ২৭৮ দশমিক ২৯ মিলিয়ন ডলার, ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’ এর জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার এবং ‘কোস্টাল টাউনস ক্লাইমেট রেসিলিয়েন্স প্রজেক্ট’ এর জন্য ২৫০ মিলিয়ন ডলার ঋণ ও অনুদান দেবে এডিবি।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরশেদ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মুহাম্মদ ফেরদৌস, মনোনীত পৌরসভার প্রতিনিধি এবং বাংলাদেশ আবাসিক মিশন, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও অফিসার ইনচার্জ জিয়াংব নিং নিজ নিজ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments