spot_img
Saturday, May 2, 2026
Homeজাতীয়রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি

গাজীপুর থেকে প্রতিনিধি : এবারের বিশ্ব ইজতেমা রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাবলীগের ছয় উসুলের মৌলিক বিষয়ের উপর শনিবার বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব জিলানীর বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দিনের কার্যক্রম শুরু হয়। বয়ান অনুবাদ করেন মাওলানা মনির বিন ইউসুফ। ইগভীর মনোযোগ দিয়ে মুসল্লিরা মুরুব্বীদের বয়ান শুনছেন। পুরো টঙ্গী এলাকা যেন এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়।

কুয়াশা-শীতকে উপেক্ষা করে শনিবারও মুসল্লিদের দলে দলে তুরাগতীরের ইজতেমা ময়দানে আসতে দেখা গেছে।
রবিবার ফজরে বয়ান করবেন মাওলানা মুরসালিন। আখেরি মোনাজাতের আগে হেদায়তী বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী। রোববার দুপুরের আগেই আখেরি মোনাজাতের মাধ্যমেই শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments