spot_img
Monday, May 4, 2026
Homeআন্তর্জাতিকপ্রচণ্ড তাপদাহে ভারতে ১০০ জনের মৃত্যু

প্রচণ্ড তাপদাহে ভারতে ১০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র গরমে পুড়ছে উত্তর ভারত। দাবদাহের প্রকোপে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও। গত তিন দিনে তীব্র তাপপ্রবাহে উত্তরপ্রদেশ, বিহারে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮। অসুস্থ অবস্থায় ৫শ জন হাসপাতালে চিকিৎসাধীন। গরম বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়ছে। সূত্র: টিওআই।

তাপপ্রবাহে সবচেয়ে উত্তরপ্রদেশের করুণ অবস্থা। রাজ্যে প্রচণ্ড গরমের কারণে উত্তর প্রদেশের বালিয়ায় একটি জেলা হাসপাতালেঅন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য জটিলতা নিয়ে গত তিন দিনে বালিয়ার একটি জেলা হাসপাতালে কমপক্ষে ৪০০ জনকে ভর্তি করা হয়েছে।

বিহারে পরিস্থিতি আলাদা নয় কারণ চরম তাপপ্রবাহে ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৪ জন মারা গেছে। কমপক্ষে ১৮টি জায়গায় চরম তাপপ্রবাহ চলছে। শুধু পটনাতেই মৃত্যু হয়েছে ৩৫ জনের।
শুধু বালিয়ায় একদিনেই প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে।আরও বাড়তে বলে চিকিৎসকরা অনুমান করছেন। বিশেষজ্ঞদের দাবি, একদিকে প্রবল গরম বৃষ্টির দেখা নেই! এই অবস্থায় অনেকেই ডিহাইড্রেশনের শিকার হচ্ছেন।

রবিবার তীব্র তাপপ্রবাহে অন্তত ১১টি জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বিহারের রাজধানী পটনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শেখপুরায় তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments