spot_img
Thursday, May 7, 2026
Homeআরোবিনোদনসালমানের সাথে ‘গোপন বিয়ে’ নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া

সালমানের সাথে ‘গোপন বিয়ে’ নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। সেই বিতর্কের মধ্যে অন্যতম একটি হল সালমান খান এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের গল্প। একসময় তাদের জুটি ছিল সুপার ডুপার হিট। তাদের ভালোবাসার উদাহরণ দেওয়া হত প্রত্যেক কাপলকে।

এদিকে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মুম্বাইয়ের লোনাভালার একটি বাংলোতে গোপনে বিয়ের অনুষ্ঠান সেরেছেন সালমান ও ঐশ্বরিয়া। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঐশ্বরিয়া রাই বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যা অভিনেত্রী পরিবারের কাছে গোপন রেখেছেন।

গুজব ছড়িয়েছে, সালমান ও ঐশ্বরিয়া এমনকি নিউইয়র্কে গোপন হানিমুনে গিয়েছিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন জল্পনা নেতিবাচক প্রভাব ফেলেছে ঐশ্বরিয়ার ক্যারিয়ারে। এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছেন, ‘(বিয়ের) খবরটি সত্য হলে, ইন্ডাস্ট্রি এটি সম্পর্কে জানত, কারণ এটি একটি ছোট পৃথিবী। আমি এমন কেউ নই যে আমার বিয়ে লুকিয়ে রাখবো।’

গত কয়েক মাস ধরে এমন জল্পনাই চলছে, সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে প্রবেশ না করায় ঐশ্বরিয়া-অভিষেককে নিয়ে জল্পনা ঘনীভূত হয়। এছাড়া সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল তাকে। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যাও। বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে ফের আলোচনা শুরু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments