spot_img
Thursday, May 7, 2026
Homeঅর্থনীতিঅর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন অর্থনীতিবীদ

অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন অর্থনীতিবীদ

আন্তর্জাতিক ডেস্ক : নোবেল কমিটি বলেছে, এ তিন অর্থনীতিবিদের গবেষণা জাতিগুলোর মধ্যে সমৃদ্ধির পার্থক্য বোঝাতে সহায়ক হয়েছে। তারা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন, যা কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রয্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস সোমবার ডরন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসনকে আলফ্রেড নোবেলের স্মরণে ২০২৪ সালের অর্থনীতি বিজ্ঞানে নোবেল বিজয়ী ঘোষণা করেছে।

বাংলাদেশ সময় সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল কমিটি জানায়, এ তিন অর্থনীতিবিদের গবেষণা জাতিগুলোর মধ্যে সমৃদ্ধির পার্থক্য বোঝাতে সহায়ক হয়েছে। তারা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন, যা কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রমাণ করেছেন, দুর্বল আইন এবং জনসংখ্যাকে শোষণকারী প্রতিষ্ঠানগুলো উন্নয়ন বা পরিবর্তন সৃষ্টি করতে পারে না। কেন এ ধরনের পরিস্থিতি ঘটে, তা বুঝতে আমাদের সাহায্য করে তাদের গবেষণা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments