spot_img
Thursday, May 7, 2026
Homeখেলাধুলাদেশে ফিরছেন না সাকিব

দেশে ফিরছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে দলে জায়গা পেয়ে দেশের পথে রওয়ানা হয়েছিলেন সাকিব আল হাসান। তবে নিরাপত্তা শঙ্কার কারণে দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটে সাকিবকে উঠতে নিষেধ করা হলো। ফলে আপাতত দেশে ফিরছেন না সাকিব।

বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল সাকিবের। যুক্তরাষ্ট্র থেকে আরব আমিরাতে এসেছিলেন সাকিব। কিন্তু সেখান থেকে আর দেশের বিমানে উঠেননি। বর্তমানে দুবাইতে অবস্থান করছেন টাইগার ক্রিকেটার।

গত কয়েকদিন ধরে সাকিবের দেশে আসার খবরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে আন্দোলন করছেন ছাত্র-জনতা। সাকিবের বিরোধীতা করে নানা শ্লোগান দিয়েছেন। বাঁহাতি এই ক্রিকেটারকে যেন দেশে আসতে না দেওয়া হয়, তারা সে দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments