spot_img
Thursday, May 7, 2026
Homeআন্তর্জাতিকড্রোন হামলায় নেতানিয়াহুর বাসভবন ধ্বংস

ড্রোন হামলায় নেতানিয়াহুর বাসভবন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানন থেকে এ হামলা করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নেতানিয়াহুর মুখপাত্র জানান, তেলআবিবের উত্তরাঞ্চলে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে এ হামলা হয়েছে। লেবানন থেকে তার বাসভবনে ড্রোনটি ছোড়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময়ে নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাসভবনে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোনের এই আঘাত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবৃতিতে বলা হয়, বিলাসবহুল সব ভিলা আর রোমান ধ্বংসাবশেষ ও অ্যাম্ফিথিয়েটারের জন্য বিখ্যাত সিজারিয়ার একটি ভবনে ড্রোন আঘাত হেনেছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিষ্কার হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে সিজারিয়ায় ড্রোনের আঘাতের পর আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যায়, ড্রোনটির পেছনে ইসরায়েলি সামরিক বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছুটছে। কিন্তু ড্রোনটি মুহূর্তের মধ্যেই নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। এ সময় সেখানে প্রচুর ধোঁয়া উড়তে দেখা যায়। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments