spot_img
Thursday, May 7, 2026
Homeঅর্থনীতিট্রাফিকে নিয়োগ পাচ্ছেন ৪শ শিক্ষার্থী

ট্রাফিকে নিয়োগ পাচ্ছেন ৪শ শিক্ষার্থী

বাংলাগেজেট রিপোর্ট : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ।

৭০০ ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেওয়া হবে। তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কাজ করবে। সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন।

ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। উপদেষ্টা বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments