spot_img
Thursday, May 7, 2026
Homeআন্তর্জাতিকবিমান থেকে নামতে গিয়ে পাক প্রেসিডেন্ট জারদারির পা ভাঙল

বিমান থেকে নামতে গিয়ে পাক প্রেসিডেন্ট জারদারির পা ভাঙল

আন্তর্জাতিক : দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় পড়ে গিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পায়ের হাড় ভেঙে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তানের এই প্রেসিডেন্টকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। গত বুধবার (৩০ অক্টোবর) দুবাই বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিদেনে জানিয়েছে, বুধবার রাতে দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় পড়ে গিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পায়ের হাড় ভেঙে গেছে। প্রেসিডেন্ট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ওই ঘটনার পর প্রেসিডেন্ট জারদারিকে অবিলম্বে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর পায়ে প্লাস্টার কাস্ট প্রয়োগ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments