spot_img
Thursday, May 7, 2026
Homeজাতীয়রাজনীতিযেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা

যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা

বাংলাগেজেট রিপোর্ট : আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির সমাবেশ ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। মূলত জাপার কর্মসূচি আওয়ামী লীগের রাজনীতি পুনরুত্থানের পরিকল্পনার অংশ হিসেবে দেখছে বিভিন্ন দল ও সংগঠন। পুলিশের নিষেধাজ্ঞার পর বাধ্য হয়ে রাজধানীর কাকরাইলে সমাবেশ স্থগিত করেছে জাপা।

এ অবস্থায় জাতীয় পার্টিকে হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয়না।’

এদিকে ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক সারজিস আলমও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একই পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ।

পোস্টে তিনি লিখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

তার কিছুক্ষণ পর জাতীয় পার্টি (জাপা) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে এর প্রতিবাদে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের সমাবেশের ঘোষণা দেন।

পুলিশের নিষেধাজ্ঞার পর ঢাকা মহানগর পুলিশ রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলে সমাবেশ স্থগিত করে জাপা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments