ডেস্ক রিপোর্ট : ৫ আগস্ট বাংলাদেশে যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম খুশি নয়। দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে
গত ৫ আগস্ট বাংলাদেশে যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম খুশি নয়। দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
গতকাল বিকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ‘সংখ্যালঘু নির্যাতন ও তালেবান সরকারের উত্থানের মতো সব সংবাদ অযৌক্তিক। ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণ-অভ্যুত্থানে খুশি নয়। তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার।’ গত ৫ আগস্টের পর দেশে অল্প কয়েক দিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত বলে মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন, ‘এটি দুদেশের কারো জন্য সুখকর হবে না। গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি। তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার।’



