spot_img
Saturday, May 2, 2026
Homeআরোবিনোদনচলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার রাজধানীর এফডিসিতে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমান কমিটির উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ পিছিয়ে যাচ্ছে। শিগগিরই নতুন তারিখ জানানো হবে। নির্বাচনের দু’দিন আগে বৃহস্পতিবার হঠাৎ ছড়িয়ে পড়ে, আগামী ২৮শে ডিসেম্বর এফডিসিতে কোনো নির্বাচন করা যাবে না। বিষয়টি নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দুই প্যানেলের পক্ষ জানায়, নির্বাচনে কোনো বাধা আসেনি। পূর্বনির্ধারিত তারিখেই হবে নির্বাচন। নির্বাচনে একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দিন সাফি।
জানা গেছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এফডিসি কর্তৃপক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের জানানো হয়, ২৮শে ডিসেম্বর নির্বাচন করতে পারবে না তারা। এ খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই এফডিসিতে জড়ো হতে থাকেন পরিচালকরা। একপর্যায়ে পরিচালকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে তারা জানতে পারেন নির্বাচনের বিষয়ে কোথাও থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি। তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচনে কোনো বিধিনিষেধ আছে কিনা জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারাহ শাম্মী বলেন, এ নিয়ে তথ্য উপদেষ্টার পক্ষ থেকে বার্তা আসবে। তারপর বলা যাবে হবে কি হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments