spot_img
Wednesday, May 6, 2026
Homeজাতীয়রাজনীতি‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাগেজেট রিপোর্ট : জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে জনসংযোগ চালাবেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৪ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্র্বতী সরকার যেহেতু নিজেই বলেছেন তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবেন, তাই আমরা গত ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র প্রকাশ থেকে বিরত থেকেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারের কোনো কার্যক্রম আমাদের নজরে আসেনি। তাই আমরা দাবি করছি আগামী ১৫ জানুয়ারির মধ্য সরকার জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র প্রকাশ করবেন।

তিনি বলেন, আমারা মানুষের কাছে যেতে চাই। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, সব পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার সব মানুষের টুটি চেপে ধরেছিল। আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ছুটে যেতে চাই।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments