spot_img
Wednesday, May 6, 2026
Homeআরোবিনোদন৮ বছর পর বিয়ের পীড়িতে বসলেন তাহসান খান

৮ বছর পর বিয়ের পীড়িতে বসলেন তাহসান খান

বিনোদন ডেস্ক : নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। প্রাত্রী আমেরিকা প্রবাসী।
শনিবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর চাউর হয় ফের বিয়ে করলেন সংগীতশিল্পী তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

কবে এ বিষয়ে তাহসান,জানালেন বিয়ে এখনও হয়নি।গণমাধ্যমকে তাহসান বলেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা।
জানা যায়, তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। তিনি একজন উদ্যোক্তা।

পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। এছাড়াও দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান-মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামে এক কন্যা সন্তান। পরবর্তীতে ২০১৭ সালের ৪ অক্টোবর ফেসবুক পেজ থেকে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments