বাংলাগেজেট রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে এ বছরের ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে দেবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘জন-আকাঙ্ক্ষার যে জায়গাটা অন্তর্বর্তী সরকার তৈরি করতে পেরেছে, সেটা হলো একটা রোডম্যাপ দিয়েছে। দুটি ব্রড টাইম লাগিয়েছে।
একটা হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো মনে করে বেশি সংস্কারে যাবে না। তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেবে অন্তর্বর্তী সরকার। আর যদি রাজনৈতিক দলগুলো মনে করে অন্তর্বর্তী সরকারকে দিয়ে অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেবে, তাহলে আরো ছয় মাস বেশি সময় দিতে হবে।’
এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি। আমরা দুটি সময় বেঁধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। আর রাজনৈতিক দলগুলো যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে ভোটের জন্য সরকার আরও ছয় মাস সময় নেবে।
সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে। এরপর সবার সঙ্গে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



