spot_img
Wednesday, May 6, 2026
Homeখেলাধুলাবিপিএলে তানজিদের ছক্কার রেকর্ড

বিপিএলে তানজিদের ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক : তানজিদ হাসান তামিম এবার আসরে সেভাবে তার ব্যাট হাসেনি। অবশেষে এক ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন এই বাঁহাতি ওপেনার।

চট্টগ্রামে বুধবার তানজিদের ৫৪ বলে অপরাজিত ৯০ রানে ভর করে স্বাগতিক চিটাগং কিংসকে ৮ উইকেটে হারায় ঢাকা ক্যাপিটাল। ঝড়ো ইনিংসে ৩টি চারের পাশাপাশি ৭টি ছক্কা হাঁকান তানজিদ। পেছনে ফেলেছেন গত মৌসুমে ১৪ ইনিংসে তাওহিদ হৃদয়ের গড়া ২৪ ছক্কার রেকর্ড।

১০ ম্যাচে ২৯ ছক্কা নিয়ে বিপিএলে এক মৌসুমে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন জাতীয় দলের এই ওপেনারের।

হৃদয়ের আগে রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৯ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৪ ম্যাচে ২৩ ছক্কা এসেছিল তার ব্যাট থেকে।

তানজিদের উপরে আছেন একজন। তিনি টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার মালিক। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ক্রিস গেইল।

বিপিএলে ১৪৩ ছক্কার মালিক গেইল ২০১৭-১৮ মৌসুমে মারেন ৪৭টি ছক্কা। এই ৪৭ ছক্কার ৩২টিই আবার স্রেফ দুই ম্যাচে! রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএল রেকর্ড ১৮টি ও খুলনা টাইটানসের বিপক্ষে ১৪টি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments