spot_img
Wednesday, May 6, 2026
Homeআরোবিনোদনশোয়েবের বন্ধু আদিলের প্রেমে মজেছেন সানিয়া মির্জা!

শোয়েবের বন্ধু আদিলের প্রেমে মজেছেন সানিয়া মির্জা!

বিনোদন ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে গতবছর বিচ্ছেদ হয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। বিচ্ছেদ হওয়ার পর থেকে আলোচনায় এই তারকা। একের পর এক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তার। এবার আলোচনায় এসেছেন দুবাইভিত্তিক ব্যবসায়ী আদিল সাজানের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জন নিয়ে।
একটা সময় সানিয়ার সাবেক স্বামী শোয়েব মালিকের সঙ্গে আদিলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

শোয়েবের সঙ্গে ডিভোর্সের পর থেকে সানিয়া মির্জা ছেলে আজান মির্জা মালিককে নিয়ে দুবাইতে থাকছেন। সেখানে এক বিলাসবহুল এক ভিলা বানাচ্ছেন। মূলত সেই ভিলার ডিজাইন করেছেন আদিল সাজানের কোম্পানি দানিউব হোমস। সম্প্রতি ইনস্টাগ্রামে সানিয়া মির্জা আদিলকে অনুসরণ মধ্য দিয়ে সম্পর্কের ডালপালা মেলতে শুরু করে।

গণমাধ্যমের দাবি, তাদের মধ্যে পেশাদার সম্পর্ক এবং বন্ধুত্বের বাইরে আরো কিছু সম্পর্ক থাকতে পারে।
বিষয়টি নিয়ে আদিল সাজান ও সানিয়া মির্জা দুজনেই এখনো চুপ। এ সম্পর্কে কিছুই মন্তব্য করেননি তারা। এদিকে তাদের নীরবতাই আরো বেশি জল্পনার সৃষ্টি করেছে।

আদিল সাজান দুবাইয়ের একজন বিলিয়নিয়ার এবং দানিউব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ভারতীয় ব্যবসায়ী রিজওয়ান সাজানের ছেলে। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত আদিলের গ্যারাজে রয়েছে ফেরারি ক্যালিফোর্নিয়া টি, বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং ল্যাম্বোরগিনি গ্যালার্ডো। বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments