spot_img
Wednesday, May 6, 2026
Homeআন্তর্জাতিকআমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের প্রত্যাবাসন শুরু

আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের প্রত্যাবাসন শুরু

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০৫ ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন, তার অংশ হিসেবে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

টেক্সাস থেকে সামরিক বিমানে করে তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ‘ডিপোর্ট’ করল ট্রাম্প প্রশাসন। এরপর আরও বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে। তার আগে যুক্তরাষ্ট্র থেকে এভাবে ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

এনডিটিভি জানিয়েছে, অভিবাসী প্রত্যাবাসনে আমেরিকার সামরিক ফ্লাইটের সবচেয়ে দূরতম গন্তব্য হচ্ছে ভারত। টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়োগো থেকে পাঁচ সহস্রাধিক অবৈধ অভিবাসীকে প্রত্যাবাসনে ফ্লাইট ঘোষণা করেছে ভারত।

ট্রাম্প গত মাসে সাংবাদিকদের বলেন, “ইতিহাসে প্রথমবারের মত আমরা অবৈধ অভিবাসীদের ধরে সামরিক বিমানে তুলছি এবং তারা যেখান থেকে এসেছিল, সেখানেই পাঠানো হচ্ছে।”

ভারত ও আমেরিকা ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে, যারা অবৈভাবে দেশটিতে অবস্থান করছেন।

এনডিটিভি লিখেছে, ট্রাম্প তার অভিবাসন নীতি বাস্তবায়নে প্রায়ই সামরিক বাহিনীকে ব্যবহার করছেন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা পাঠিয়েছেন, অবৈধ অভিবাসীদের রাখতে সামরিক ঘাঁটি ব্যবহার করছেন এবং অভিবাসীদের ফেরাতে ব্যবহার করছেন সামরিক বিমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments