spot_img
Wednesday, May 6, 2026
Homeঅর্থনীতিযমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু

যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট : যমুনা নদীতে বিদ্যমান বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে গড়ে তোলা স্বতন্ত্র রেল সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

যমুনা নদীতে বিদ্যমান বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে গড়ে তোলা স্বতন্ত্র রেল সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার বেলা ১১টা ১২ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো সেতুটি পাড়ি দেয়। পর্যায়ক্রমে শিডিউলে অন্য ট্রেনগুলোও নতুন সেতু দিয়ে চলাচল করেছে। দুই রেল লাইনের সেতুটির একটি লাইন আপাতত ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৮ মার্চ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর দুটি লাইন দিয়েই ট্রেন চলবে।

সূত্র জানায়, নতুন সেতু দিয়ে ট্রেন চালুর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে পুরনো যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল। ১৯৯৮ সালে চালু হওয়া এ সেতু থেকে রেলপথ তুলে দিয়ে সড়কপথ সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।

যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, সেতুর দুটি লাইনের মধ্যে একটি লাইনে আজ বাণিজ্যিকভাবে ট্রেন চালু হলো। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো চলবে। বঙ্গবন্ধু সেতু দিয়ে আর ট্রেন চলবে না। রেল সেতুতে দুটি লাইন থাকলেও একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments