spot_img
Sunday, May 3, 2026
Homeজাতীয়পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবির সমন্বয়ে সারা দেশে যৌথবাহিনীর টহল

পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবির সমন্বয়ে সারা দেশে যৌথবাহিনীর টহল

বাংলাগেজেট রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এ কাজটি সুচারুভাবে করতে চাই। আজ সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর কম্বাইন্ড টহল চলবে বলে জানিয়েছেন ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, রাজধানী ঢাকাসহ দেশের যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় সন্ধ‍্যার পর থেকে যৌথবাহিনীর টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্ট।

তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে, সেজন্য তাদের মোটরসাইকেল দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয় তাদের।

পদযাত্রায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন এক বাংলাদেশ আশা করা হয়েছিল কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে, সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments