spot_img
Sunday, May 3, 2026
Homeআরোবিনোদনবিয়ে করলেন অভিনেত্রী মেহজাবীন

বিয়ে করলেন অভিনেত্রী মেহজাবীন

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গত ১৪ ফেব্রুয়ারি আকদ হয়। কড়া নিরাপত্তায় একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে দেড় সপ্তাহ পর ভক্তদের এই সুখবর জানান।

স্মৃতিচারণ করে মেহজাবীন লিখেন, ২০১২ সালের ৯ এপ্রিল প্রথমবার রাজীবের সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিন তাদের ১৫ মিনিটের সংক্ষিপ্ত কথোপকথন তাদের পরস্পরের মনে জায়গা করে নিয়েছিল। বছরের পর বছর তাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। অবশেষে ১৩ বছর পরে বিয়ের মাধ্যমে পরিণতি পেয়েছে তাদের সম্পর্ক।

পোস্টে তিনি লেখেন, ‘১৩ বছর পর আমরা একসঙ্গে, উপভোগ করছি আমাদের উচ্চাকাঙক্ষা, প্রতিকূলতাকে অতিক্রম করেছি।’অভিনেত্রী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments