spot_img
Wednesday, May 6, 2026
Homeআরোবিনোদনইরানি অ্যানিমেটেড শর্ট ফিল্ম 'ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস' অস্কার জিতল

ইরানি অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’ অস্কার জিতল

বিনোদন ডেস্ক : হোসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি পরিচালিত ইরানি শর্ট অ্যানিমেশন মুভি ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’ ২০২৫ সালের সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অস্কার জিতেছে। ইরানি চলচ্চিত্র নির্মাতারা এই বিভাগে প্রথমবারের মতো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে ২০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পুরস্কার পায়। এটি ইরানি ইনস্টিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস-এর একটি প্রযোজনা।

দুই ইরানি পরিচালক অস্কারে উপস্থিত থাকার কথা ছিল না কিন্তু তারা শেষ মুহূর্তের ভিসা পেতে সক্ষম হন এবং অনুষ্ঠানের মাত্র তিন ঘণ্টা আগে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেন।

ইরানি অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’-এর একটি দৃশ্য
এর আগে, ২০২৮ সালে ২১ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠিত ১২তম পোর্টল্যান্ড ফেস্টিভ্যাল অব সিনেমা, অ্যানিমেশন অ্যান্ড টেকনোলজিতে (পিএফসিএটি) শর্ট ফিল্মটি এই দুই পুরস্কার জিতেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments