spot_img
Wednesday, May 6, 2026
Homeখেলাধুলাঅবসরের পরও সেঞ্চুরি হাকালেন তামিম ইকবাল

অবসরের পরও সেঞ্চুরি হাকালেন তামিম ইকবাল

স্পাের্টস ডেস্ক : আনুষ্ঠানিক অবসর ঘোষণার পর সমর্থকদের মনে যেন আক্ষেপ বাড়াতেই আছেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন দেশসেরা ওপেনার। ঝড়ো সেঞ্চুরিতে দুই ম্যাচে জয় নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে বুধবার ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে তামিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে পাটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১১২ বলে অপরাজিত ১২৫ রান করা তামিমের ব্যাট থেকে এবার এসেছে ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১০৫ রানের ইনিস।

আবু হায়দার রনির পেস আর তাইজুল ইসলামের ঘুর্ণিতে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। প্রথম ওভারে দলীয় ৪ রানে মেহেদি হাসান মিরাজকে তারানোর পর দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৮৭ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কন ৯৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন।

টসে হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স প্রথম ওভারেই বিশাল চৌধুরীকে হারালেও তাদের শুরুটা মন্দ ছিল না। ১৯ ওভার শেষেও তাদের স্কোর ছিল ২ উইকেটে ৮৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করা ইমতিয়াজ হোসেন ফেরার পর কোনো জুটি হয়নি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে আইস মোল্লার ব্যাট থেকে। এরপর ২৪ রানে ৩ উইকেট নেন রনি। তাইজুল ৩১ রানে নেন ৪টি। তবে দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের আসল নায়ক তামিম।

চার ম্যাচে মোহামেডানের এটি তৃতীয় জয়। সমান সংখ্যক জয় আছে আবাহনী লিমিটেড ও লেজেন্ডস অব রূপগঞ্জেরও। তবে নেট রান রেটে এগিয়ে শীর্ষে রূপগঞ্জ। দুইয়ে আবাহনী আর তিনে মোহামেডান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments